লোড হচ্ছে...
বিএনপি সরকারের গঠিত ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে। তবে সভায় আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই অংশ নেননি।
১২ দিন আগে

চতুর্থ অধিবেশনের মেয়াদ কতদিন হবে, তা এখনো আমরা ঠিক করিনি। আগামী ৮ নভেম্বর (রোববার) বিকেল ৪টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা হবে। সভায় সিদ্ধান্ত নেব, আমরা কতদিন এই অধিবেশন চালাব। তবে সম্ভাবনা আছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর।
১৩ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
১৮ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সেই ঐকমত্যের ভিত্তি থেকে সরে যাওয়া উচিত হবে না।
১৮ দিন আগে

সংবিধান সংশোধনের উদ্যোগে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে সেই ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে- এ প্রশ্নই এখন সামনে এসেছে। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নয়, নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর জোর দিয়েছেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
৪ অক্টোবর, ২০২৬


